শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১ পাবনার ভাঙ্গুড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাষ্টার এর দাফন সম্পন্ন পাবনা  ঈশ্বরদীতে ছাত্রদল-ছাত্র শিবিরের সংঘর্ষে আহত ৫ মামলা চলাকালীন জমি বিক্রি ও বাড়ি ভাঙার হুমকির অভিযোগ, কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ

নকলায় আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণের সমাপনী

Reading Time: 2 minutes

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় দশ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ আগস্ট) বিকেলে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সংক্ষিপ্ত পরিসরে আলাদাভাবে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যানুর প্রশিক্ষক মো. রুবেল মাহমুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রোগ্রামার সাইমুন শাহানাজ। এতে বক্তব্য রাখেন- প্রশিক্ষনার্থী মো. মোশারফ হোসাইন, পোলক কুমার ভট্টাচার্য্য, মোসাম্মৎ চার্মিনা বেগম, শফিকুল ইসলাম, ছাবিনা ইয়াসমিন, হোসাইন আল মামুন খান, মো. সোহানুর রহমান, জেসমিন নাহার, জাহিদুল ইসলাম ও সাজেদা পারভীন প্রমুখ।প্রশিক্ষনার্থীরা বলেন, তারা এই প্রশিক্ষণে নতুন নতুন অনেক কিছু শিখছেন, যা বর্তমান শিক্ষা ব্যবস্থার আলোকে প্রতিটি শিক্ষকের শিক্ষকতা জীবনে খুবই জরুরি ছিলো। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করা সম্ভব। তারা আরো বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটি বিষয়ে জ্ঞান অর্জন প্রতিটি শিক্ষকের অতিব জরুরি। তা-না হলে বর্তমান শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষকগনের ভ‚মিকা রাখা অনেকটাই অসম্ভব। তাই সকল শিক্ষাস্তরের শিক্ষকদেরকে আইসিটি বিষয়ে অধিকতর তথা উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করা জরুরি বলে অনেকে মনে করেন। এসময় প্রশিক্ষনার্থী জেসমিন নাহার, মোকাদ্দেস আলী, কামরুজ্জামান, আতিকুল ইসলাম, আশিকুর রহমান, নাজমুল ইসলাম, আরেজ আলী, সাবিনা ইয়াসমিন ও শাহিন মিয়াসহ অন্যান্য প্রশিক্ষনার্থীগন উপস্থিত ছিলেন।সহকারী প্রোগ্রামার শাইমুন সাহানাজ বলেন, উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নকলার আয়োজনে দশদিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত মাধ্যমিকস্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হলো। প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)।তথ্য মতে, উপজেলার দুইটি ভ্যানুতে এই প্রশিক্ষণ কর্মশালা চলে। একটি নকলা পৌর শহরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও অন্যটি নকলা পৌরসভাধীন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন। প্রতিটি ভ্যানুতে প্রতি ব্যাচে ২০ জন করে শিক্ষক প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহন করেন। এ হিসেবে মতে, দুই ভ্যানুতে ২টি ব্যাচে ২০ জন করে মোট ৮০ জন শিক্ষক ১০দিন ব্যাপী আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের প্রশিক্ষণ গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com