রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

নকলায় আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের তৃতীয় ও চতুর্থ ব্যাচের ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ বৃহস্পতিবার (৩ আগস্ট) শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নকলার আয়োজনে দশদিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)। উপজেলার দুইটি ভ্যানুতে এই প্রশিক্ষণ কর্মশালা চলছে। একটি নকলা পৌর শহরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও অন্যটি নকলা পৌরসভাধীন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন। প্রতিটি ভ্যানুতে ২০ জন করে শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহন করেছেন।নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যানুর প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, হোসাইন আল মামুন মো. সোহানুর রহমান জানান, তারা এই প্রশিক্ষনে নতুন নতুন অনেক কিছু শিখছেন, যা বর্তমান শিক্ষা ব্যবস্থার আলোকে প্রতিটি শিক্ষকের শিক্ষকতা জীবনে খুবই জরুরি।মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের অন্য এক প্রশিক্ষনার্থী মো. ফজলুল করিম জানান, এই প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করা সম্ভব।নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যানুর প্রশিক্ষক মো. রুবেল মাহমুদ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটি বিষয়ে জ্ঞান অর্জন প্রতিটি শিক্ষকের জন্য জরুরি। তা-না হলে বর্তমান শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষকগনের ভ‚মিকা রাখা অনেকটাই অসম্ভব। তাই সকল শিক্ষা স্তরের শিক্ষকগনকে আইসিটি বিষয়ে অধিকতর তথা উচ্চতর প্রশিক্ষন গ্রহন করা জরুরি বলে অনেকে মনে করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com