রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৭২ বস্তা চাল জব্দ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় খাদ্যবান্ধব কর্মসূচির মজুদকৃত ৩০ কেজি ওজনের ২৭২ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার মাঝরাতে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকার একটি দোকান থেকে এসব চাল জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে যে, চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর এলাকায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের বেশকিছু চালসহ বস্তা বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। পরে বিভিন্ন মাধ্যমে সত্যতা নিশ্চিত হয়ে শনিবার (১৯ আগস্ট) রাতে স্থানীয় চঞ্চল মিয়ার দোকানে রাখা ২৭২ বস্তা চাল জব্দ করা হয়।স্থানীয়রা জানান, ওই এলাকার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার শাহ মো. লুৎফর রহমান ও আমিলুন হক। তারা চন্দ্রকোনা মধ্যবাজারের একটি গোডাউনে চালের বস্তা মজুদ রাখেন। কিন্তু রেহারচরের দোকানে এসব চালের বস্তা পাওয়ায তারা ধারনা করছেন, এ অপরাধের সাথে ডিলারদের নিকট আত্মীয়ের সম্পৃক্ততা থাকতে পারে।নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় চঞ্চল মিয়ার দোকান থেকে ২৭২ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়। কে বা কারা মজুদ করেছে, এ বিষয়ে অধিকতর তদন্ত প্রয়োজন । তবে প্রাথমিকভাবে প্রশাসনের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। তদন্ত শেষে এবিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com