মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নকলায় পুকুরে ডুবে প্রাণ গেল স্কুল ছাত্রের

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে এক স্কুল ছাত্র মারা গেছে। সোমবার (২১ আগস্ট) বিকালে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পলাশকান্দি বিলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত মাহিম (১০)। ওই এলাকার ভ্যান চালক আলম মিয়ার ছেলে এবং মোজাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় মাহিম। পরে পরিবারের লোকজন মাহিমকে বাড়িতে দেখতে না পেয়ে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গাতে খোঁজতে থাকেন। এক পর্যায়ে নিখোঁজ মাহিমকে দুপুরের পর তার বাবা আলম মিয়া বাড়ির পাশে পুকুরে দেখতে পায়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।স্থানীয়রা জানান, মাহিম প্রায় সময়ই বাড়ির পাশে তাদের পুকুরের পানিতে কলাগাছের ভেলা ধরে খেলাধুলা ও সাঁতার কাটতো। ধারণা করা হচ্ছে, সাঁতার কাটতে গিয়েই পানিতে ডুবে তার মৃত্যু হয়।নকলা থানার এসআই কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মাহিমের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com