রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

নকলায় ১৪ হাজার পরিবার টিসিবি’র পণ্যের আওতায়

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৪ হাজার ৩১৯ টি দরিদ্র বা সল্প আয়ের পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বেধন করা হয়েছে। এসময় বানেশ্বরদী ইউপির প্যানেল চেয়ারম্যান উছমান আলী, বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মাফিজুল ইসলাম, দপ্তর সম্পাদক এ.এস.এম.বি করিম শাহজাহান, যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সিঞ্জু, ইউপি সচিব জাহিদ নেওয়াজ, বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো.মোশারফ হোসাইনসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদে কর্মরত সকল গ্রাম পুলিশ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন পেশা-শ্রেণীর সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ঠ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ হাজার ৩১৯ টি সুবিধাভোগী পরিবারের মধ্যে, ১নং গণপদ্দী ইউনিয়নের ১ হাজার ২৭০ টি পরিবার, ২নং নকলা ইউনিয়নের ১ হাজার ১২৯ টি পরিবার, ৩নং উরফা ইউনিয়নের ১ হাজার ৩শ টি পরিবার, ৪নং গৌড়দ্বার ইউনিয়নের ৮৭০ টি পরিবার, ৫নং বানেশ্বর্দী ইউনিয়নের ১ হাজার ৭০ টি পরিবার, ৬নং পাঠাকাটা ইউনিয়নের ১ হাজার ১৭০ টি পরিবার, ৭নং টালকী ইউনিয়নের ১ হাজার ৭০ টি পরিবার, ৮নং চরঅষ্টধর ইউনিয়নের ১ হাজার ২৭০ টি পরিবার, ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের ১ হাজার ৩৭০ টি পরিবার ও পৌরসভার ৩ হাজার ৮শ টি পরিবারকে এই সুবিধাভোগীর আওতায় আনা হয়েছে। তথ্য মতে, চলতি আগষ্ট মাসের জন্য বরাদ্দকৃত টিসিবি পণ্য প্যাকেজের প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল যার মূল্য ধরা হয়েছে ১৫০ টাকা, ২ কেজি মসুর ডাল যার মূল্য ধরা হয়েছে ১১০ টাকা ও ২ লিটার সয়াবিন তেল যার মূল্য ধরা হয়েছে ২১০ টাকা। এ হিসেব মতে প্রতিটি পরিবারকে ৪৭০ টাকার বিনিময়ে আগষ্ট মাসের টিসিবি প্যাকেজের প্যাকেট কিনতে হচ্ছে। ন্যায্যমূল্যে নিত্যপণ্য কিনতে পেরে খুশি দরিদ্র বা সল্প আয়ের পরিবারের লোকজন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com