শনিবার, ১৮ Jul ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নকলায় ৪ হোটেল ব্যবসায়ীকে অর্থদন্ড

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী ও সংরক্ষণের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চার হোটেল ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) দুপুরের দিকে পৌরশহরের নকলা-চন্দ্রকোনা মোড় এলাকার রাসেল মিয়া ও সায়েদুল ইসলামের খাবারের হোটেলে এবং থানার সামনে ধানহাটী রাস্তার জুলহাস উদ্দিন ও নবী হোসেনের হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে অর্থদন্ড করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারা মোতাবেক এই অর্থদন্ডাদেশ প্রদান করেন। অভিযানে রাসেল মিয়া, সায়েদুল ইসলাম, জুলহাস উদ্দিন ও নবী হোসেনকে প্রতিজনে ৩ হাজার টাকা করে মোট ১২ হাজার অর্থদন্ড করা হয়।ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সাদিয়া উম্মুল বানিন জানান, পরিবেশ ও জনস্বাস্থ্যের হুমকি, প্রানহানীকর বা প্রানের হুমকি এমন কোন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করলে এবং এর যথাযথ প্রমান পাওয়া গেলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় নকলা থানার এএসআই ফজলুল হক, ইউএনও’র সিএ আশরাফুল আলম শাহিনসহ পুলিশ সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com