বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নালিতাবাড়ীতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) উন্নয়ন সহায়তা কর্মসুচীর আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ৪০ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে একটি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে উপজেলা অডিটরিয়াম চত্তরে এসব সাইকেল বিতরণ করা হয়।নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ, উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, সহকারী কমিশনার (ভুমি) ঈফফাত জাহান তুলি, পৌরমেয়র আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফা কামাল, ওসি (তদন্ত) আব্দুল লতিফ মিয়া ও ট্রাইবাল চেয়ারম্যান কোপেন্দ্র নকরেক প্রমুখ। পরে জেলা প্রশাসক ৪০ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে একটি বাইসাইকেল তুলে দেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com