বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

News Headline :
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড পাবনার মানসিক হাসপাতাল কি ঠাকুরের তীর্থ ভুমি বানানোর চক্রান্ত চলছে কারা জড়িত ১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন

নালিতাবাড়ীতে প্রস্তাবিত বর্ডার হাটের স্থান পরিদর্শন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

ভারত-বাংলাদেশের যৌথভাবে ব্যবসা বাণিজ্য কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে প্রস্তাবিত বর্ডার হাটের স্থান পরিদর্শন করেছেন প্রশাসন। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের জিরো পয়েন্ট এলাকা পরিদর্শন করা হয়।
জানা যায়, উপজেলার সীমান্ত এলাকায় ভারতের সঙ্গে যৌথভাবে ব্যবসায়িক সম্পর্ক জোরদার ও পরিচালনা করার জন্য সরকার বর্ডার হাট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় প্রথমে নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন এলাকায় বর্ডার হাট স্থাপনের প্রস্তাবনা দেয়া হলেও ভারতের পক্ষ থেকে তা নাকচ করা হয়। পরবর্তীতে নতুন করে ভারতের পক্ষ থেকে নাকুগাঁও স্থলবন্দর থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিম দিকে পোড়াগাঁও ইউনিয়নের বারমারী এলাকার সীমান্তবর্তী আন্ধারুপাড়া খলচান্দা গ্রামের জিরো পয়েন্ট সীমান্ত পিলার ১১১২ (টু এস) ও ১১১২ (৩ এস) এলাকায় বর্ডার হাট স্থাপনের প্রস্তাবনা পাঠানো হয়। এরই প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে প্রাথমিকভাবে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তারা ওই স্থান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, চৌকিদার টিলা বিজিবি ফাঁড়ির নায়েব সুবেদার রফিকুল ইসলাম প্রমুখ।  উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল বলেন, আমরা বাংলাদেশের পক্ষ থেকে প্রাথমিকভাবে ১১১২ (টু এস) ও ১১১৩ (৩ এস) এলাকায় বর্ডার হাট স্থাপনের জায়গা পরিদর্শন করলাম। আগামী ৫ এপ্রিল দুই দেশের প্রশাসনিক কর্মকর্তারা যৌথভাবে পরিদর্শন করে প্রস্তাবিত বর্ডার হাটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com