রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

নালিতাবাড়ীতে মদসহ দুই মাদক কারবারি আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে ৫৯ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের আসকর আলীর ছেলে রফিকুল ইসলাম (২৫) ও পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের মৃত কছর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩০)।থানা পুলিশ জানায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পুর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকায় প্রাইভেটকারযোগে মাদক পাচার হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩৫ বোতল এসি বøাক ও ২৪ বোতল রয়েল স্ট্যাজ ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। এ সময় মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মাদক কারবারি নালিতাবাড়ী উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের রফিকুল ইসলাম ও ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামকে আটক করে। একইসাথে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com