বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নালিতাবাড়ীতে শরৎ উৎসব পালিত

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুর নালিতাবাড়ীর সেঁজুতি সাংস্কৃতিক একাডেমিরআয়োজনে সেঁজুতি অঙ্গনে নানা আয়োজনে শরৎ উৎসব পালিত হয়েছে। বুধবার (১৬ আগষ্ট) সকালে ‘আজি কী তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে’ গান গেয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেঁজুতি অঙ্গনে এসে শরতালোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় শিক্ষার্থী অভিভাবক ফারুক আহমেদ বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির নেতা সরকার গোলাম ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাফিজুল ইসলাম জুয়েল ও সাংবাদিক শাহাদাত হোসেন তালুকদার প্রমুখ।এসময় প্রধান অতিথি সরকার গোলাম ফারুক বলেন, বর্ষা শেষে বাংলার প্রকৃতিতে একটি শান্ত স্নিগ্ধ রূপের আগমন ঘটে। নদীর দুইধারে বিশাল দিগন্তে শুভ্র কাশফুল নেচে উঠে। গাঢ় নীল আকাশে দেখা যায় সাদা মেঘের ভেলা। ঘরের আঙিনায় ঝড়ে পড়ে শিউলী ফুল। খালি পায়ে অনুভুত হয় সিক্ত হওয়া। এসব আমাদের শরতের আগমনের জানান দেয়। শরৎ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। পাহাড়ি জনপদে বাঙালি সংস্কৃতিকে লালন ও পালন করে এই সেঁজুতি বিদ্যানিকেতন।অনুষ্ঠানটিতে সেঁজুতি বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com