রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

নালিতাবাড়ীতে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে বিষাক্ত সাপের ছোবলে নিহত কৃষক আয়নাল হকের (৩৮) দাফন বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে সাপের ছোবলের পর সন্ধায় তার মৃত্যু হয়। নিহত আয়নাল হক উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, বুধবার বেলা আড়াইটার দিকে আয়নাল বাড়ির কাছে থাকা নিজের বোরো ফসলের ক্ষেত দেখতে যান। এসময় বোরো ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রæত বারমারী খ্রিষ্টান মিশনারী হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এরপর তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে সুস্থ্য ও জীবিত করে তুলতে নিজ বাড়িতে ওঁঝা ডেকে এনে রাতভর ঝাড়ফুঁক দেওয়া হলেও কোনো কাজ হয়নি।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com