রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

নালিতাবাড়ীতে ২৪৯ বোতল বিদেশি মদসহ কারবারি আটক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ীতে আমদানি নিষিদ্ধ ২৪৯ বিদেশি মদসহ আরিফ মিয়া (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব ১৪ এর জামালপুর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে উপজেলার সীমান্তর্তী পেড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকা থেকে তাকে আটক করা হয়। আরিফ মিয়া পাশ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম মানিককুড়া গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।র‍্যাব সুত্র জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদক পাচার হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আমদানি নিষিদ্ধ ২৪৯ বোতল বিদেশি মদসহ আরিফ মিয়াকে আটক করে র‍্যাব সদস্যরা। র‍্যাব জানায় জব্দকৃত ওই মদের আনুমানিক অবৈধ বাজার মুল্য ২ লাখ ২ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান গণমাধ্যমকে জানান, আটক আরিফ মিয়াকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরো জানান, মাদকের ভয়াবহতা থেকে বাঁচতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com