বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

নালিতাবাড়ীর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংষ্কারের লক্ষ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের মুজিব শতবর্ষ মঞ্চে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদানের চেক বিতরণ করেন। এতে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল মসজিদ, মন্দির, গীর্জা, এতিমখানা, কবরস্থান, শ্মশান ও ঈদগাহ মাঠের উন্নয়ন এবং সংষ্কারের লক্ষ্যে ৮৫৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা করে মোট ৮৬ লাখ ৮৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। পরে তিনি নকলা উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ দিদারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আমিনুল ইসলাম, পৌর সভার মেয়র আবুবকর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ করুনী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, হাজী মোশাররফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক গোপাল চন্দ্র সরকারসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com