বুধবার, ০৩ Jun ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

নিয়ামতপুরে দুই মাসের ব্যবধানে সাপে কেটে ১০ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ ইমরান ইসলাম,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুর ৫০ শয্যা হাসপাতালে সাপে কাটা রোগীর জীবন রক্ষাকারী ভ্যাকসিনের সরবরাহ রয়েছে। তবে গ্রামাঞ্চলের মানুষের অসচেতন থাকায় দুই মাসের ব্যবধানে উপজেলায় সাপের কামড়ে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত সোমবার রাতে জিয়াউর রহমান সাপের কামড়ে মারা যান।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষাক্ত সাপ কামড়ালে তার জন্য অ্যান্টিভেনম প্রয়োগ ও এটির পার্শ্বপ্রতিক্রিয়া রোধ করার জন্য যেসব জিনিস প্রয়োজন তা আমাদের মজুত রয়েছে। দুই মাসের ব্যবধানে সাপে কেটে উপজেলায় আট জন রোগী মারা গিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, গত দু’মাসে ব্যবধানে উপজেলায় সাপের কামড়ে রোগী সংখ্যা বাড়ছে। তবে অসচেতনতার কারণে প্রথমে রোগীকে ওঝার নিকট নিয়ে যায়। এরপর রোগীর অবস্থা আশঙ্কাজনক পরিস্থিতি হলে ডাক্তারের কাছে নিয়ে যায়। এজন্যই সাপে কামড়ে মৃত্যু পাল্লা ভারী হচ্ছে। সাপে কেটে যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেককেই বিষাক্ত (চিতা বড়া) সাপে কেটেছে এবং ঘুমের মধ্যেই এদের দংশন করেছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব-উল আলম বলেন, সাপে কাটার পর অনেকে ওঝা বা কবিরাজের নিকট নিয়ে যায়। যখন রোগীর অবস্থা খারাপ হয় তখন হাসপাতালে নিয়ে আসেন। ফলে সেই সময়ে ডাক্তারদের কিছুই করার থাকে না। এজন্য কোন ওঝা বা কবিরাজের নিকট না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে বিনামূল্যে সেবা নেয়ার পরামর্শ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com