শনিবার, ১৮ Jul ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

নেত্রকোনার চল্লিশায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনা-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী লোকাল ট্রেনের ধাক্কায় চল্লিশা এলাকায় হাবিবুর রহমান (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।আজ (১৯ সেপ্টেম্বর)মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহগামী ২৬১ আপ ট্রেনটি সদর উপজেলার চল্লিশা রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।মৃত হাবিবুর রহমান চল্লিশা ইউনিয়নের লাইট গ্রামের মৃত আব্দুল লতিফ মাস্টারের ছেলে।নেত্রকোনা (বড় স্টেশনের) স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনটি স্টেশন অতিক্রম করার সময় হাবিবুর রহমান নামের এক বৃদ্ধ রেললাইন পাড় হওয়ার সময় ট্রেনে কাটা পড়েন। এবং ঘটনাস্থলেই তিনি মারা যান।এ ব্যাপারে জিআরপি পুলিশের এসআই সুরঞ্জন তালুকদার জানান, ট্রেনে কাটা পরে বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা গৌরিপুর স্টেশন থেকে ঘটনাস্থলে ছুটে এসে দেখি স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে মৃতের স্বজনরা লাশ নিয়ে গেছেন।তিনি আরও জানান, চেয়ারম্যানকে খুঁজে বের করে কথা বলেছি এবং চেয়ারম্যানকে জানিয়েছি রেলে কাটা পড়লে যথাযথ আইন অনুযায়ী লিখিত দিয়ে নিতে হয়। সে অনুযায়ী লাশ দেয়ার প্রক্রিয়া চলছে।স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম জানান, ট্রেনের ধাক্কায় নিহত বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কানেও কম শুনতেন। তার লাশ যাতে ময়নাতদন্ত না করে সেজন্য আবেদন দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com