মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনার দুর্গাপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো আটোরিকশা চালকের

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলাধীন কুল্লাগড়া ইউনিয়নে ব্যাটারিচালিত আটোরিকশার চার্জার খুলতে গিয়ে ইসমাইল হোসেন (১৮) নামে এক চালকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।আজ (২ অক্টোবর) সোমবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নালিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। ইসমাইল নালিয়াকান্দা গ্রামের অলি মাহমুদের ছেলে।নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিন বাড়ির উঠানে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে দেন ইসমাইল। আজ সকালে চার্জার খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেনকে মৃত ঘোষণা করেন।দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আলম বলেন, মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com