বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

নেত্রকোনায় জলমহাল উন্নয়ন ইজারায় স্বাক্ষর জালিয়াতি

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ:
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার ২ নং চাকুয়া ইউনিয়নের শালদীঘা ফরিদপুর গ্রামে অনিয়মতান্ত্রিক ভাবে স্বাক্ষর জালিয়াতি। স্বাক্ষর জালিয়াতি অতি কৈাশলে তাদের জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করে। পেশায় তারা কৃষক হলেও তাদের নাম দেয়া হয়েছে মৎসজীবি সমিতিতে। তাদের নামে নেয়া হয়েছে জলমহাল উন্নয়ন ইজারা। অথচ সে বিষয়ে কিছুই জানেন না স্থানীয় অন্যান্য মৎসজীবি সহ ভুক্তভোগী ১০ কৃষক। কৃষকরা হলেন, শৈলেন্দ্র বর্মন, রাজু বর্মন, আনন্দ বর্মন, পলাশ বর্মন, বিকাশ দাস, লিটন বর্মন,পরিতোষ বর্মন, জগদীশ চন্দ্র দাস, নেপাল বর্মন, রুপন বর্মন।
স্বাক্ষর জালিয়াতি করে খালিয়াজুড়ি উপজেলার বানীচাপুর জলমহালটি ১৪২৯ হতে১৪৩৪ বাংলা সনের জন্য ০৬ (ছয়) বৎসরের উন্নয়ন প্রকল্পের আওতায় বিজ্ঞপ্তি প্রকাশিত হলে উপজেলার মৎস্য কন্যা মৎস্যজীবি সমবায় সমিতি তাদের কোন সদস্যকে না জানিয়ে সভাপতির স্বাক্ষর সহ সদস্যদের স্বাক্ষর জাল করে ১০ কৃষকের নাম পরিচয় জমা প্রদান করে সম্পূর্ণ বে-আইনি ও অবৈধভাবে অসহায় গরীব জেলেদের অধিকার হতে বঞ্চিত করছে। এ দিকে না জানিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে নিজেদের স্বাক্ষর ও জাতীয় পরিচয় পত্র জমা দেয়ায় শৈলেন বর্মন, রাজু বর্মন, জগদীশ চন্দ্র দাস সহ বিক্ষুব্ধ ১০ কৃষক নোটারী পাবলিক নেত্রকোনা বরাবর স্বশরীরে উপস্থিত হয়ে গত ১৮ এপ্রিল এফিডেভিট করেন।
এ ব্যাপারে জানতে চাইলে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম আরিফুল ইসলাম অভিযোগের সত্যতা শিকার করেন।তিনি বলেন, এ বিষয়টা নিয়ে আমরা এখন ভাবছি না, তবে তদন্ত চলছে। অভিযোগটি হয়েছে জেলা প্রশাসক বরাবরে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com