মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

নেত্রকোনায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনাঃ
নেত্রকোনা শহরের কোর্ট স্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (৬০) মৃত্যু হয়েছে।
আজ (৪ আগস্ট) শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে চকপাড়া কোর্ট স্টেশনে ওই ব্যক্তির মৃত্যু হয়।
মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনটি স্টেশন ছাড়ার আগে ঘটনাস্থলের কাছে অনেকেই ওই অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে একটি গাছে নিচে বসে থাকতে দেখেছেন। ঢাকা থেকে ছেড়ে আসা কমিউনিটার ট্রেনটি পৌনে ৩টার দিকে কোর্টস্টেশন থেকে মোহনগঞ্জের দিকে ছেড়ে যায়।ট্রেনটি চলে যাওয়ার পরে স্থানীয়রা অজ্ঞাত পরিচয় বৃদ্ধ লোকটির বাম হাত কাটা অংশটি একস্থানে এবং এর আনুমানিক ১৫ গজ পূর্বদিকে পেট থেকে নিচের অংশ ও আরও ১০ গজ পূর্ব দিকে পেট থেকে মাথার অংশটি পড়ে থাকতে দেখেন। স্থানীয়দের ধারণা বৃদ্ধ লোকটি ইচ্ছাকৃতভাবে ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন।
স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার থেকেই স্টেশনের আশপাশ এলাকায় তাকে লুঙ্গি পরা অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা গেছে।নেত্রকোনা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হান আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com