সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

News Headline :
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন সংবাদ সম্মেলনে অভিযোগ অস্বীকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদ নাজির হাসানের পাবনার আটঘরিয়ার একদন্তে সিঁধ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা টয়লেটের ট্যাংকি থেকে লাশ উদ্ধার রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৪

Reading Time: < 1 minute

মুহাম্মদ উল্যাহ সজীব,নোয়াখালী :
নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২ টায় একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১), একই গ্রমের মো. কামাল উদ্দিনের ছেলে সাগর (২২), শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামের মো. শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২) ও ওই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০)।গ্রেফতারের সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি, দুটি কার্তুজ, একটি ছেনি, তিনটি কিরিচ, একটি লোহার রড় ও একটি কান্তা (রডের মাথায় কাঁটাযুক্ত চাকা লাগানো বিশেষ অস্ত্র) জব্দ করা হয়।নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল বলেন, একলাসপুরে তারা ডাকাতির উদ্দেশ্যে মধুরামপুর গ্রামের সন্ত্রাসী শুভর ঘরে একত্রিত হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদেরকে আজ আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com