শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪জনের মৃত্যু

Reading Time: < 1 minute

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শীলমুদ গ্রামের ছকিদার বাড়ির পাশ্ববর্তী ক্ষেতের মধ্যে এ দূর্ঘটনা ঘটে। মৃত ৪ জন হলেন- ওই বাড়ির মো. আব্দুর রহিম, মো. সুমন, মো. ইউছুফ ও জুয়েল। নিহতরা উপজেলার বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের বাসিন্দা। বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন উর রশিদ জানান, তিনি স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, নিহতরা সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তী নিজের ক্ষেতে সবজি তোলার কাজ করছিলেন আব্দুর রহিম (৩৪)। ক্ষেতের মধ্যে পানি ছিল। সবজি তোলার সময় ক্ষেতের মাঝখানে থাকা পল্লী বিদ্যুতের স্টিলের একটি খুঁটির সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন তিনি।
এসময় পাশে থাকা একই বাড়ির সুমন, ইউছুফ ও জুয়েল তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে পানিতে থাকা বিদ্যুতে স্পৃষ্ট হয়ে তারা ৩ জনও মারা যান। পরে স্থানীয় লোকজন বিষয়টি বিদ্যুৎ অফিসে জানায়। পরে বিদ্যুত সংযোগ বন্ধ করা হলে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com