বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

নড়াইলে কলেজ অধ্যক্ষকে লাঞ্চনা ও সাভারে শিক্ষককে হত্যার প্রতিবাদে রংপুরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর॥
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনা ও ঢাকা সাভারে শিক্ষক উৎপল কুমারকে হত্যার প্রতিবাদে রংপুর নগরীতে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার প্রেসক্লাব চত্বরে মহানগর সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও লালবাগ এলাকায় কারমাইকেল কলেজ শাখার আয়োজনে পৃথক পৃথক মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উত্তম কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর কমিটির সদস্য ও সংগঠক মোতাওয়াক্কীল বিল্লাহ্ শাহ্, মঞ্জুরুল ইসলাম নিলয়, সীমান্ত প্রমুখ। এছাড়াও সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিনা মুরমু, কারমাইকেল কলেজ শাখার সভাপতি মৌসুমি আক্তার মৌ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সভাপতি তূর্য শুভ্র।
একই দাবিতে দুপুরে নগরীর লালবাগ এলাকায় কারমাইকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন-সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রফ্রন্ট কলেজ শাখার সভাপতি মৌসুমি আক্তার মৌ, ক নাজমীন নাহার। উক্ত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের শিক্ষক নাজির হোসেন।
বক্তারা বলেন, বর্তমান শিক্ষাঙ্গন শিক্ষক ও শিক্ষার্থীর উভয়ের জন্যই অনিরাপদ ও ঝুকিপূর্ণ হয়েছে। শিক্ষক বরাবরই বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে যা সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভীতিকর ও জাতির জন্য হুমকিস্বরূপ দাঁড়িয়েছে।
বক্তারা অভিযোগ করে বলেন, সাভারে শিক্ষক হত্যার অপরাধে আটক হওয়া জিতুকে কিশোর হিসেবে মামলায় অভিযুক্ত করে মূলত তাকে বাঁচানোর পায়তারা করছে প্রশাসন। এছাড়াও নড়াইলের ঘটনায় অভিযুক্ত সবাইকে এখনো আইনের আওতায় নিয়ে না আসায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন। সমাবেশ থেকে বক্তারা শিক্ষাঙ্গনে অপরাজনীতি, দুর্বৃত্তায়ন ও সাম্প্রদায়িক মদদদাতাদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের আওতায় এনে শাস্তির দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com