শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

News Headline :
ধূমপায়ীদের সরকারি চাকরিতে অযোগ্য ঘোষণার দাবি বদলগাছীতে কৃষি অফিসের নীরবতায় থামছে না সার পাচার ডিলারের প্রতিনিধি আটক পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার পাবনায় শিক্ষার্থীসহ বিভিন্ন জনগোষ্ঠীর সমকামির সংখ্যা ১ হাজার ৬শ বাড়ছে এইডস বিশ্বকাপ উন্মাদনায় কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকদের নজরকাড়া আনন্দ র‌্যালি পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। র‌্যাবের অভিযানে ধর্ষণ মামলার ২ আসামী গ্রেফতার তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি পাবনা জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ জন গ্রেপ্তার পাবনা থানা পুলিশের চেকপোস্ট পরিচালনা

পবার বিএসটিআইয়ের অভিযান জরিমানা আদায়

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর উপজেলা প্রশাসন পবা ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে উপজেলার বায়া বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
অভিযান পরিচালনাকালে প্রজাপতি হোটেল এন্ড রেস্টুরেন্ট, পবার বায়া মোড় এবং বায়া বাজারে অবস্থিত তালুকদার হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের প্রতিষ্ঠান দু’টি তাদের বাজারজাতকৃত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুক‚লে লাইসেন্স গ্রহণ না করে নিট পরিমান, মূল্য এবং উৎপাদন-মেয়াদ উল্লেখ ছাড়া বিক্রয় ও বিতরন করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ২হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ওই অভিযানে বায়া বাজারস্ত বিভিন্ন দোকানের ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া গিয়েছে। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার, সহকারী কমিশনার (ভ‚মি), পবা, রাজশাহী নেতৃত্বে উল্লেখিত অভিযান পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com