শনিবার, ১৮ Jul ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

পবিত্র কুরআন তিলাওয়াতে রৌপ্য পদক পেলো রবিউল

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলা উপজেলার কলাপাড়া এলাকার মো. রবিউল হক (১২) পবিত্র কুরআন তেলাওয়াত (হিফজুল কুরআন) প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়ে রৌপ্য পদক বিজয়ী হয়েছে। রবিউল কলাপাড়া এলাকার মো. দেলোয়ার হোসেন ও রহিমা বেগমের ছেলে। সে কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার হেফজ বিভাগের শিক্ষার্থী।রবিউল পবিত্র কুরআনের পাঁচ পারা গ্রæপের তেলাওয়াতের প্রতিযোগী হিসেবে জেলা-উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত তিনশতাধিক প্রতিযোগীর সাথে প্রতিদ্ব›দ্বীতা করে পাঁচ পারা গ্রæপের কুরআন তেলাওয়াতে জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়। শেরপুর সদর উপজেলার ভীমগঞ্জ এলাকাস্থ মাদরাসাতুল হুফফাজ-এর মিলনায়তনে সম্প্রতি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন জেলার সনামধন্য কুরআনে হাফেজ ক্বারী মাওলানাগন।কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মো. হাবিবুর রহমান জানান, মো. রবিউল হক পবিত্র কুরআনের ১৩ পারা মুখস্থ করেছে। সে বর্তমানে ১৪ পারা পড়ছে।রবিউলের ওস্তাদ হাফেজ ইমামম হোসেন জানান, রবিউল খুবই মেধাবী শিক্ষার্থী। সে গত বছর (২০২২ খ্রি.) কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় হিফজ বিভাগে ভর্তি হয় বলে তিনি জানান।কলাপাড়া নূরানীয়া মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মো. শহিদুল আলম বলেন- আমাদের মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মো. রবিউল হক পবিত্র কুরআন তেলাওয়াতে জেলার শ্রেষ্ঠ হয়েছে, এটা শুনেই আনন্দে মনটা ভরে গেছে। তার জন্য প্রাণ খোলে দোয়া করছি, সে যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে।কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানাটির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন বলেন- মাদ্রাসার হুজুরদের কাছে শুনেছি রবিউল নাকি খুবই মেধাবী। তাকে সঠিক ভাবে দেখভাল করলে পবিত্র কুরআন তেলাওয়াতে ভবিষ্যতে সে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শ্রেষ্ঠত্বের সুনাম অর্জন করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com