মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

‘পরকীয়ার জেরে’ রাজশাহীর চর মাজারদিয়াড়ে যুবককে কুপিয়ে হত্যা

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী,রাজশাহী:
রাজশাহীর পবায় আবু সাঈদ (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) রাতে পবা উপজেলার চর মাজারদিয়াড় এলাকায় এই ঘটনা ঘটে। পরকীয়া সম্পর্কের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আবু সাঈদ ওই গ্রামের আমির হোসেনের ছেলে।এ বিষয়ে রাজশাহীর দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, এলাকার সজিবুর রহমান নামের এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল আবু সাঈদের। সজিবুর এটি মেনে নিতে না পেরে আবু সাঈদকে হত্যার পরিকল্পনা করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে আবু সাঈদকে একা পেয়ে সহযোগীদের নিয়ে সজিবুর তাকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয়রা আবু সাঈদকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ওসি মশিউর রহমান বলেন, এ ঘটনায় আবু সাঈদের স্ত্রী বীথি খাতুন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সজিবুরসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে। ঘটনার পর রাতেই সুজন আলী ও সাহেব আলী নামের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সজিবুরসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।ওসি আরও বলেন, বুধবার (১৯ জুলাই) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আবু সাঈদের লাশের ময়নাতদন্ত করা হয়েছে। এরপর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com