মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

News Headline :
রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

পরিচালকের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অপসারণের দাবিতে বিক্ষোভ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হাসপাতালে কর্মরত চতুর্থ শ্রেণি কর্মচারীরা। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছেন ইন্টার্ণ চিকিৎসকরাও। এসময় আন্দোলনকারিরা পরিচালকের দ্রুত অপসারণ দাবি করেন।
গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে রমেক হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করে বিক্ষুদ্ধ কর্মচারীরা। এসময় পরিচালকের অপসারণের দাবিতে তাদের শ্লোগানে হাসপাতাল ক্যাম্পাস মুখরিত হয়েছে। পরে সমাবেশে বক্তব্য রাখেন, চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম, হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির (১৬-২০) সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন, জেলা শাখার সভাপতি অক্সিজেন বাবু, রমেকের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ। বক্তারা বলেন, হাসপাতালে পরিচালক দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা অজুহাতে কর্মচারীদের উপর অত্যাচার চালিয়ে আসছে। লাগামহীন দুর্নীতির সাথে জড়িত পরিচালক আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি টাকা পকেটে ভরেছে। এখন পরিচালকের কোনো অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের প্রতিবাদ করলেই আমাদেরতে হয় বদলি নয়তো চাকরিচ্যুতির ভয় দেখানো হচ্ছে। সমাবেশ শেষে বিক্ষুদ্ধ কর্মচারীরা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে। পরিচালক উপস্থিত না থাকায় কর্মচারীরা আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ শেষ হয়। বিক্ষোভ মিছিল চলাকালীন সময় রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসান হাসপাতালে উপস্থিত ছিলেন না। পরে মুঠোফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া যায়নি। এদিকে পরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও কর্মসূচি ঘোষণা করেছেন। তারাও পরিচালকের অপসারণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com