বুধবার, ১০ Jun ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় পৃথক ঘটনায় ছুরিকাঘাতে কলেজ ছাত্র ও গুলিবিদ্ধ হয়ে এক চরমপন্থি নেতা নিহত পাবনার  ঈশ্বরদীতে ট্রাক চাপায় শিশুসহ ২জন নিহত ১ জন আহত যুব উন্নয়ন অধিদপ্তর এর প্রকৌশল বিভাগের সাবেক প্রধান ইঞ্জিনিয়ার আলহাজ্ব মো: আব্দুল জব্বারের ইন্তেকাল ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনায় গ্রেপ্তার ২ পাবনার বেড়ায় মাদক বিরোধী ভ্রাম্যমান অভিযানে ৩জন গ্রেফতার নীলফামারীতে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝে খুঁড়ে নারীর মরদেহ উদ্ধার হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে ফুটপাত থেকে আইল্যান্ড-রাজশাহী জুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম রাজশাহীতে বাবা-ছেলেকে পিটিয়ে আহত  নালায় ফেলে যায় আহত যুবককে পাবনার ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা এবং পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পর্নোগ্রাফী মামলায় রাজশাহীর বায়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল গ্রেফতার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী :

পর্নোগ্রাফী আইনের মামলায় রাশেদুল খান নামের রাজশাহী আরএমপি পুলিশের এক কনস্টেবলকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কনস্টেবল রাশেদুল খান। তিনি এয়ারপোর্ট থানার বায়া বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত।
শনিবার (১ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানসুরা গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী শহিদুল ইসলাম সুমনকেও গ্রেফতার করে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, নওগাঁ জেলার নিয়ামপুর এলাকার একটি স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদের সঙ্গে অভিযুক্ত শহিদুল ইসলাম সুমনের পরিচয় হয়। গত (৫ মার্চ) ওই শিক্ষক রাজশাহীতে আসেন। এ সময় সুমন নগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকার তার ভাড়া করা বাড়িতে ডেকে নেন। পূর্ব পরিচয়ের কারণে শিক্ষক সেখানে যান। বাড়িতে আগে থেকেই অবস্থান নিয়েছিলেন একজন নারী।
এর পর জোর করে শিক্ষকের সঙ্গে ওই নারীর অন্তরঙ্গ কিছু ছবি ও ভিডিও তুলে নেন সুমন ও পুলিশ সদস্য রাশেদুল খান। পরে ওই ছবি দেখিয়ে তারা শিক্ষকের কাছ থেকে টাকা দাবি করেন। তাকে ফাঁসাতে সুমনকে সহযোগীতা করেন পুলিশ সদস্য রাশেদুল খান। এ ঘটনার পর গত (২০ মার্চ) রাজপাড়া থানায় ভুক্তভোগী শিক্ষক আবুল কালাম আজাদ পর্নোগ্রাফি আইনে মামলা করেন।
মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর উপজেলার মাইনুদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল রাশেদুল খান ও বাইশা পুকুর ময়ামারি ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ জেলার রবিউল ইসলাম রবুর ছেলে শহিদুল ইসলাম সুমনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরও বেশ কয়েক জনকে আসামি করা হয়।
এ ব্যপারে জানতে চাইলে নগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) রফিকুল আলম বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্ত পুলিশ সদস্য রাশেদুল খানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com