মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পলাশবাড়ীতে ব্যাটারির শর্ট সার্কিট থেকে বাসে আগুন, যাত্রীবাহী বাস খাদে

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকাগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুনের ঘটনা ঘটেছে। মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারায় চালক। সড়কের পাশে খাঁদে পড়ে যায় বাসটি। তবে তাৎক্ষণিকভাবে যাত্রীরা নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। তারা একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারীর ডোমার থেকে দোয়েল এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা যাচ্ছিল। পলাশবাড়ী পৌর শহরের ড্রিমল্যান্ড এলাকায় বাসের ব্যাটারি থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
মুহূর্তেই আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় বাসটি। এ সময় বাসে থাকা যাত্রীরা তাৎক্ষণিক নেমে পড়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসের ভিতর ও বাহির ছাড়াও সামনের বেশকিছু অংশ পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো: সাজ্জাদ হোসেন জানান, বাসের ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের ফলে বাসে থাকা ৪৩ জন যাত্রী, চালক ও হেল্পার বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com