শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

News Headline :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি ক্ষমা না চাইলে পাবনায় সারজিস ও তুষারকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে- সংবাদ সম্মেলনে জেলা বিএনপি

পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ছাই

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার(২০ ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে জনপ্রিয় হোটেল, শাহজাহান ক্রোকারীজ ও আলিফ ষ্টোর সম্পূর্ন ভস্মীভূত হয়। পাশে থাকা মক্কা স্টোরসহ দু’তিনটি দোকান ও ঘর বাড়ির ব্যাপক ক্ষতি হয়। পানছড়ি বাজারের ব্যবসায়ী, স্থানীয় জনতা, ফায়ার সার্ভিস, পানছড়ি থানা পুলিশ ও সেনা সদস্যদের প্রচেষ্টায় ২ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে নির্দিষ্ট কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পানছড়ির ষ্টেশন মাষ্টার বিজন বিশ্বাস জানান, আগুন লাগার পাঁচ মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটো টিম ঘটনাস্থলে পৌঁছে সকলের সহযোগিতারয় স্বল্প সময়ে আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাত তদন্ত করে জানানো হবে।আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যান পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ ও থানার ওসি মো: শফিউল আজম।
উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ জানান, যে ক্ষয়ক্ষতি তা কোনভাবেই পূরণ করার নয়। বিষয়টি আমি জেলা প্রশাসককে অবহিত করেছি। তিনি আশ্বাস দেন সরকার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে আর্থিক সহয়তা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com