মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনাবাসীকে নতুন পরিচয় দিয়েছেন শেখ হাসিনা- ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, এক সময় পাবনা জেলা নকশাল, চরমপন্থী, মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের হত‌্যাকারী ও মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী রাজাকার-আল বদরের আস্তানা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জায়গা হিসেবে পরিচিত ছিল। সকল কালিমা দূর করে পাবনাবাসীকে নতুন চেতনায় ও নতুন ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার) গাজিপুরের উম্মুক্ত বিশ্ববিদ‌্যালয়ে উত্তরাস্থ পাবনা সোসাইটি, ঢাকা এর ৫ম বার্ষিক বনভোজন ২০২৩ উপলক্ষ‌্যে ‘এক পাবনা, এক ভাবনা’ প্রতিপাদ‌্যে আয়োজিত ‘সুধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে পাবনা-২ আসনের সংসদ সদস‌্য আহমেদ ফিরোজ কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন।

ডেপুটি স্পীকার বলেন, অতীতে পাবনার যে পরিচয় ছিল, সেসব ভুলে প্রতিটি ক্ষেত্রে পাবনাবাসীকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এখন বাংলাদেশের মহামান‌্য রাষ্ট্রপতি পাবনা জেলার সন্তান। তাঁর সম্মান রক্ষার্থে এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে পাবনাবাসীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমরা পাবনাবাসী আর কখনোই নকশাল, উগ্রপন্থী ও জঙ্গি তৈরির কারখানার সাথে যুক্ত হব না এবং কাউকে হতেও দেব না এই অঙ্গিকার নিয়ে এগিয়ে যেতে হবে। উত্তরা পাবনা সোসাইটি, ঢাকা এর সভাপতি ড. আমিন উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত- (মোঃ শোয়াইব),সহকারী পরিচালক (গণসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com