বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনায় বালুভর্তি ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reading Time: < 1 minute

সরকার আরিফ ইখতেখার,পাবনা:
পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে বালুভর্তি ট্রাক চাপায় মাজেদুল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। নিহত মাজেদুল কুষ্টিয়া জেলার খোকসা থানার খোদ্দসাধুয়া গ্রামের মালেক প্রামানীকের ছেলে। মাজেদুল ঢাকায় কাঠ মিস্ত্রির কাজ করতেন। কয়েক দিনের ছুটি কাটিয়ে বাড়ি থেকে তার মামা মিঠুনের সাথে মোটরসাইকেল যোগে পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সকাল ৬টার দিকে সুজানগর বাজারে তাদের মোটরসাইকেল পৌছালে বালুভর্তি একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে মাজেদুল ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীরা সুজানগর থানা পুলিশের সহায়তায় পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে মাজেদুলের মৃত্যু হয়। সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, সংবাদ পাওয়ার পর আমরা ঘটনাস্থালে গিয়ে দ্রুত আহতকে হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করি এবং বালুর গাড়িটি আটক করতে স্বক্ষম হই। সুজানগরের সকল অবৈধ বালু কাটা ও পরিবহন বন্ধ করা হয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com