সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

পাবনায় মহিলা দলের এক নেত্রীর বাড়িতে আগুন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় মহিলা দলের এক নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সে পাবনা সদর উপজেলার মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক মোছাঃ সুবর্ণা হালিম। সুবর্ণা হালিম পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের সাধুপাড়া ঝুটপট্রির বাসিন্দা, তার স্বামী সাবেক যুবদল নেতা মৃত হারুন মোল্লা। ক্ষতিগ্রস্থ সুবর্ণা জানায়, সে তার বাড়িটি তালাবদ্ধ করে, এক আত্মিয়ের বাড়ি চট্রগ্রামে বেড়াতে যান। গত ৩ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগতে রাতে স্থানীয়রা তাকে ফোন করে জানায়, তার বাড়িতে আগুন লেগেছে। এরপর স্থানীয়রা ও পরে ফায়ারসার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। বুধবার সকালে তিনি চট্রগ্রাম থেকে পাবনার উদ্যেশে রওনা হন। তিনি বাড়িতে এসে আগুনে পোড়া তার বাড়িটি দেখতে পান। এরপর তিনি পাবনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি এ প্রতিবেদককে জানান, চট্রগ্রাম যাবার আগে তিনি বাড়ির বিদ্যুত লাইন বন্ধ করে, বাড়িটি তালাবদ্ধ করে চট্রগ্রামে যান। অগ্নিকান্ডে বাড়িটির বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতি হয়েছে ফ্র্রিজ, টেলিভিশন, ঘরের ডেকোরেশনসহ নানান আসবাবপত্র। ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ২ লাখ টাকার মত। এদিকে সুবর্ণা হালিম জানান, তিনি বিএনপি’র একজন নিবেদিত কর্মী। তিনি নিয়মিত মিছিল-মিটিংসহ নানা কর্মসুচীতে অংশ গ্রহন করেন। এদিকে আওয়ামীলীগ সরকার পতনের পর স্থানীয় অনেক আওয়ামীলীগ নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে। এই কারনে প্রতিপক্ষরা ক্ষুদ্ধ হয়ে আগুন দিতে পারে। তবে বিদ্যুতের সট সার্কিটে আগুন লেগেছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, আমি চট্রগ্রামে যাবার সময় বাড়ির মেইন বিদ্যুতের সুইচ বন্ধ করে রেখে গিয়েছিলাম। সেখানে সর্ট সার্কিটের প্রশ্নই ওঠে না। তিনি আরো জানান, গত ৯জুলাই তার বাড়ির জানালা দিয়ে বিছানায় আগুন দেয় কে বা কারা। তখন তিনি বাড়িতে থাকায়, টের পেয়ে আগুন নিভিয়ে ফেলেন্ ২মাস পার না হতেই আবারো বাড়িতে অগ্নিসংযোগ করা হলো। তিনি আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে, তদন্তপুর্বক অপরাধিদের সনাক্তসহ গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় পাবনা সদর থানায় সুবর্ণা হালিম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com