বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনায় স্কয়ার লিমিটেডের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত

Reading Time: < 1 minute

এস এম আলম, পাবনা :

স্কয়ার পরিবারের সদস্যদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাবনায় স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। এ উপলক্ষে বিকেলে পাবনা প্লান্টে বৃক্ষ রোপন, আলোচনা সভা, পরিবেশ বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরন করা হয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো: আবু তাহের, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হান্নান, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মো: মনিরুল হাসান, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো চীফ উৎপল মির্জা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টেলিভিশনের পাবনা প্রতিনিধি এস এম আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার শিবলী শরীফ। এর আগে এ দুই প্লান্টের একশ সহকর্মীর অংশগ্রহনে অনুষ্ঠিত হয় রচনা প্রতিযোগিতা। এদের মধ্যে ২০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এদিকে পরিবেশ দিবস উপলক্ষে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড দেশে প্রথমবারের মত আজ থেকে বাজারে নিয়ে এসেছে পরিবেশ সম্মত বায়োডিগ্রেডেবল সেনিটারি ন্যাপকিন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com