বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

পাবনার ঈশ্বরদীতে গৃহবধুকে ধর্ষণ ধামাচাপা দিতে ধর্ষিতাকে হুমকি

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:

পাবনার ঈশ্বরদীতে গৃহবধুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা না করতে এবং সামাজিক ভাবে মীমাংশা করতে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গত ৫-ই সেপ্টেম্বর দুপুরে মুলাডুলি ইউনিয়নের রেজওয়াননগর সড়াবাড়ীয়া এলাকার পাশ্ববর্তী আখের ক্ষেতে ঘটেছে বলে জানা গেছে। ঘটনার বিবরনে জানাযায়, উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারী মাথালপাড়া গ্রামের মৃত. আব্দুল হামিদের মেয়ে মো. নাজমা খাতুনের (ছদ্ম নাম) বিয়ে হয় মুলাডুলি ইউনিয়নের রেজওয়াননগর সড়াবাড়ীয়া এলাকার মুজামের ছেলে আমিরুলের সঙ্গে। কিন্তু আমিরুল অন্যত্র বিয়ে করে পালিয়ে যাওয়ার কারনে নাজমা খাতুনকে তার দুটো ছেলে নিয়ে বর্গানেয়া গবাদি পশু পালন করে জীবন যাপন করেন। সেই গবাদি পশু চরানোর জন্য গত ৫-ই সেপ্টেম্বর দুপুরে বাড়ির অদুরে মাঠে গেলে সেখানে পূর্বথেকে ওৎপেতে থাকা ধর্ষক চরমিরকামারী মাথালপাড়া এলাকার মো.আছার ছেলে লম্পট আনোয়ার তাকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। গৃহবধু বাড়িতে এসে ধর্ষণের বিষয়টি পরিবারের লোকদের জানালে তারা সঠিক বিচারের জন্য ধর্ষকের পরিবারকে অবহিত করলে তারা ধর্ষণের বিষয়ে কর্ণপাত না করে উল্টো তাকে শাষিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং বিষয়টি নিয়ে কোন প্রকার মামলা মোদ্দমায় জড়ালে পরিনতি ভালো হবেনা বলে শাষিয়ে দেন। এ বিষয়ে গৃহবধূ দুটি সন্তানের নিরাপত্তা এবং বিচার দাবি করছেন সংশ্লিষ্টদের কাছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com