সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

News Headline :
রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি করতে তাগিদ পাবনায় বিকাশ প্রতারক চক্রের ২ সদস্য নীলফামারী থেকে গ্রেফতার পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি নওগাঁর বদলগাছীতে অটোচার্জার উল্টে পোস্টমাস্টারের মৃত্যু রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ  ট্যাপেন্টাডল জব্দ, পালিয়েছে যুবক  কুষ্টিয়া লালন শাহের মাজারে এসে হামলা শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি

পাবনার ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বাড়িতে দুর্ধর্ষ চুরি

Reading Time: < 1 minute

ওহিদুল ইসলাম সোহেল, ঈশ্বরদী পাবনা :
পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম ও কলেজের উপাধ্যক্ষ হাফিজা খাতুনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ি থেকে নগদ প্রায় ৭ লাখ টাকা, ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঈশ্বরদী হাসপাতাল সড়কে অবস্থিত বাড়িটিতে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান রবিউল ইসলামের জামাতা ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কাজী তানভীর মাহাতাব রাসেল।
এস এম রবিউল ইসলামের ভায়রা ও ঈশ্বরদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল ওমর সুমার খান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এস এম রবিউল ইসলাম বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ কারণে বাড়িটি অনেকটা ফাঁকা ছিল। সোমবার বিকেলে চিকিৎসক কাজী তানভীর মাহাতাব রাসেল বাড়িতে গিয়ে দরজা খোলা দেখতে পান। তবে দরজায় ভাঙচুরের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা চাবি দিয়ে তালা খুলে বাড়ির ভেতরে প্রবেশ করেছে।
তিনি আরও জানান, চুরি যাওয়া মালামালের মধ্যে রয়েছে নগদ প্রায় ৭ লাখ টাকা, আনুমানিক ১৭ লাখ টাকা মূল্যের ৬ থেকে ৭ ভরি স্বর্ণালংকার এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “চুরির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com