শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা পাবনার রূপপুর প্রকল্পে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম  বরগুনার সাংবাদিক আসাদ সবুজকে ২৪ ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তির দাবী পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু

পাবনার রূপপুর প্রকল্পে পৌঁছেছে রাশিয়া থেকে আনা ইউরেনিয়াম 

গত বুধবার সেফটি ভালভের মেরামতকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে এনপিসিবিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী গাড়ি পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় পৌঁছেছে।
গতকাল শনিবার (৩ অক্টোবর) ইউরেনিয়ামবাহী গাড়িবহর ঢাকা অন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে দুপুর ১২টা ২০ মিনিটে রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে। এছাড়া বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলাডুলি থেকে প্রকল্প এলাকা রূপপুর ও আশ পাশের মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। তবে ইউরেনিয়ামের চালান রূপপুর প্রকল্পের মধ্যে প্রবেশ করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশাদুর রহমান।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কার্গো বিমানে রাশিয়া থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় এই ইউরেনিয়াম।
ইউরেনিয়াম আনাকে কেন্দ্র করে প্রকল্প এলাকায় অতিরিক্ত আইনশৃংখলাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
রূপপুরের প্রথম ইউনিটে ইতোমধ্যে জ্বালানি লোড করা হয়েছে। তবে প্রায় দেড় বছর পর ওই ইউনিটের ব্যবহৃত জ্বালানির এক-চতুর্থাংশ পরিবর্তন করতে হবে। এ কারণে প্রয়োজনীয় জ্বালানি আগাম আনা হচ্ছে। চুক্তি অনুযায়ী, প্রথম তিন বছর রাশিয়া জ্বালানি সরবরাহ করবে। এরপর নির্ধারিত সময় পরপর জ্বালানি পরিবর্তনের জন্য বাংলাদেশকে তা আমদানি করতে হবে।
রূপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন হলেও বিভিন্ন জটিলতায় বিদুৎ উৎপাদনের সময়সূচি পিছিয়েছে। চলতি মাসে উৎপাদনে যাওয়ার কথা থাকলেও সেফটি ভালভে ক্রুটি দেখা দেওয়ায় তা সম্ভব হয়নি। গত বুধবার সেফটি ভালভের মেরামতকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে এনপিসিবিএলের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন।
এদিকে প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমও এগিয়ে চলছে। সম্প্রতি ইউনিটটির সেফটি ভাল্বের ১৬ মেগাপ্যাসকেল উচ্চচাপ পরীক্ষা সফল হয়েছে। ক্রিটিক্যালিটি পর্যায়ে যাওয়ার আগে আরও তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা বাকি রয়েছে। এসব পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ হলে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, দ্বিতীয় ইউনিটের প্রথম চালানটি গত ২৪ সেপ্টেম্বর দেশে আসার কথা ছিল। কিন্তু রাশিয়া থেকে বাংলাদেশে আসার পথে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে চালানটি আনা সম্ভব হয়নি। পরে বিকল্প ব্যবস্থায় নতুন সূচিতে শুক্রবার চালানটি দেশে পৌঁছায়।
রোসাটমের সূচি অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রূপপুরের দুই ইউনিটের জন্য আরও পারমাণবিক জ্বালানি দেশে আসবে। মোট ৯টি ফ্লাইটে প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে রূপপুরের প্রথম ইউনিটের জ্বালানি সরবরাহ শুরু হয়। দ্বিতীয় ইউনিটের প্রথম চালান পৌঁছানোর মধ্য দিয়ে এবার ওই ইউনিটের জ্বালানি সরবরাহের নতুন পর্যায় শুরু হলো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com