মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা

পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার , ভাঙ্গুড়া,  পাবনা :
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ মামলায় মোঃ ওমর ফারুক রানা (৫৭) নামে এক আওয়ামীলীগ নেতা কে গ্রেফতার করেছে ভাঙ্গুড়া থানা-পুলিশ। শুক্রবার রাতে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চৌবাড়ীয়া মধ্যপাড়া গ্রামের মৃত মোকছেদ প্রামাণিক এর ছেলে ও ভাঙ্গুড়া পৌর আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ওমর ফারুক রানা কে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশ। তিনি আওয়ামীলীগ এমপি মকবুল হোসেন ও তার সন্তান উপজেলা আওয়ামী লীগের সাধারণ মোঃ গোলাম হাসনাইন রাসেলের অত্যন্ত কাছের ও  ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা গেছে, বিগত দিনে তিনি স্থানীয় ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়েছে বলে জানা যায়।  বিষয় টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত ওমর ফারুক রানা কে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com