মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল রাজশাহী পুলিশ কমিশনার পেলেন পিপিএম-সেবা পাবনা জেলা কারাগারে কয়েদির মৃত্যু রাজশাহীতে নারীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ২ পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার

পাবনায় করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদব:

পাবনায় এক সপ্তাহ ধরে করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৫৯ শতাংশ। এদিকে আজ বুধবার সকালে পাবনা জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া দুজন হলেন জেলা সদরের ভাঁড়ারা গ্রামের রফিক সরদার (৫৫) ও ইয়াসমিন আক্তার (৩৮)। দুজনই করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের ইয়োলো জোনে ভর্তি ছিলেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিন কম থাকার পর হঠাৎ জেলায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। সপ্তাহ ধরেই করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী রয়েছে। এক সপ্তাহে মোট ৪ হাজার ৭৫৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৯৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৮৮ জন।

এদিকে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ২২ জন। তাঁদের মধ্যে ৮ জন রেড জোন ও ১৪ জনকে ইয়োলে জনে রোখা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে পাবনার সিভিল সার্জন মনিসর চৌধুরী বলেন, পার্শ্ববর্তী জেলাগুলোতে সংক্রমণ বাড়ার কারণে পাবনায় সংক্রমণের হার বাড়ছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে। জনসাধারণকে চলাচল সীমিত ও স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এখনই লকডাউন বা কঠোর কোনো পদক্ষেপের চিন্তা করা হচ্ছে না ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com