মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে বাসাবাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ২৬ এপ্রিল দুপুর ৩ টার সময় উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বিবিসি বাজার সংলগ্ন মোঃ রেজাউল ইসলামের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির মালিক রেজাউল বলেন, আমার বাড়িতে মোঃ নুরুজ্জামান (৩৩) নামে একজন পরিবারসহ ভাড়া থাকেন। তিনি রান্না করার জন্য বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার নিয়ে আসেন। নতুন সিলিন্ডারে লিকেজের সমস্যা বুঝতে পেরে ঠিক করতে গেলে সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটে। কোন রকমে তারা ঘর থেকে বাহিরে আসা মাত্র সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পুরো ফ্লাটে আগুন ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
রেজাউল আরও বলেন, অগ্নিকান্ডে ভাড়াটিয়ার সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ফ্লাটে আমার আসবাবপত্র ছিল সেগুলোও সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার প্রায় ৮ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাড়াটিয়া মোঃ নুরুজ্জামান বলেন, দুপুর ৩টার দিকে আমার স্ত্রী রান্না করছিল। এসময় সিলিন্ডারে লিকেজের সমস্যা বুঝতে পেরে ঠিক করতে গেলে সিলিন্ডার থেকে আগুনের ঘটনা ঘটে। কোন রকমে ঘর থেকে বের হয়ে বাহিরে আসা মাত্র সিলিন্ডার বিস্ফোরণ হয় এবং দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল রূপপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা পরিদর্শন করেছে। গ্যাস সিলন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে প্রায় ১১ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক দাবী করেছে।
রুপপুর গ্রীণসিটি মর্ডাণ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন মাষ্টার আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com