বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

পাবনায় ছিনতাইকালে একই চক্রের ৪ নারী সদস্য আটক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনার টেবুনিয়া রেল স্টেশন এলাকা থেকে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের চার নারী সদস্যকে আটক করেছে সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন, ব্রাক্ষণবাড়িয়া জেলার রোজিনা খাতুন (৪০), একই এলাকার হালিমা বেগম (৩৫), নিপা খাতুন (২৫) ও রোহেলা বেগম (২২)।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি রওশন আলী বলেন, ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ফাতেমা খাতুন বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে টেবুনিয়া স্টেশনে নামেন। পরবর্তীতে তিনি ও তার স্বামীর বাড়ি যাওয়ার জন্য একটি ইজিবাইকে করে রওনা দেন।
পূর্ব পরিকল্পনা অনুযায়ী ছিনতাইকারী নারী সদস্যরা একই ইজি বাইকে উঠে পথিমধ্যে কৌশলে মহিলা যাত্রীর গলা থেকে স্বর্ণের চেন ছিনিয়ে নেয়। ব্যাপারটি বুঝতে পেরে ফাতেমা খাতুন চিৎকার করলে স্থানীয়রা ওই চক্রের চার নারী সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় যাত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটককৃতরা আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের সদস্য। তাদের নামে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com