সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহীর চারঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ মোঃ সেতাব উদ্দিন (৩০) নামে এক মাদক কারবকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ আগস্ট) দিনগত রাত ১২টা ২০ মিনিটে চারঘাট মহিলা ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ৩৮৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার সেতাব উদ্দিন চারঘাট উপজেলার পাটিয়াকান্দি গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে। তবে তার সহযোগী মোঃ আকাশ (৩০), শিমুলিয়া গ্রামের বাসিন্দা, ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন, রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক দুই অভিযুক্তের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মামলা দায়ের করা হয়েছে।রবিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।