সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

 পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার

নজরুল জানান, 'রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। ঘুম থেকে অমনি উঠে বারান্দায় এলে পিয়াজের ঘরে আগুন দেখতে পান। ছাত্রলীগ সভাপতি আরিফসহ প্রায় ৩০/৪০জন দুর্বৃত্ত ঘরে ভাংচুর চালিয়ে পেট্রোল দিয়ে জালিয়ে দিচ্ছে।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার সাঁথিয়ায় নজরুল ইসলাম নামে এক বিএনপির নেতার বাড়িতে ককটেল হামলা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ১১টি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। এর মধ্যে ১০টি পেট্রোল বোমা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এ ব্যাপারে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
বুধবার( ১২ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার করমজা ইউনিয়নের নদীশুখা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নজরুলের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের পাশাপাশি পেট্রোল দিয়ে একটি ঘর পুড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়। নজরুল ইসলাম করম্জা ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সাবেক সভাপতি ।
নজরুল জানান, ‘রাত ১টার দিকে হঠাৎ বিকট শব্দ হয়। ঘুম থেকে অমনি উঠে বারান্দায় এলে পিয়াজের ঘরে আগুন দেখতে পান। ছাত্রলীগ সভাপতি আরিফসহ প্রায় ৩০/৪০জন দুর্বৃত্ত ঘরে ভাংচুর চালিয়ে পেট্রোল দিয়ে জালিয়ে দিচ্ছে। ওই ঘরে আমার ৩০/৪০মন পিয়াজ,রশুন রাখা ছিল। সে গুলো সব পুড়ে নস্ট হয়ে যায়। এ সময় আমার ডাক-চিৎকারে প্রতিবেশীরা সবাই এগিয়ে এলে তারা দুই গ্রুপে বিভক্ত হয়ে মাইক্রোবাস যোগে পালিয়ে যায়। আমি এর সুষ্ঠু বিচার চাই’।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আনিসুর রহমান বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে । সেখান থেকে অবিস্ফোরিত ১১টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েয়ে । লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com