শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনায় জেলা যুবদলসহ অংগ সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

Reading Time: < 1 minute

পাবনায় জেলা যুবদলসহ অংগ সংগঠনের
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

পাবনা জেলা যুবদলের সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু ও সাধারন সম্পাদক হিমেল রানাকে দল থেকে আজিবন বহিস্কারের দাবিতে বিক্ষোভ কর্মসুচি পালন করেছে জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা সেবকদল ও সকল অংগ সংগঠনের নেতা-কর্মীরা। আজ দুপুরে পাবনা জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসুচী পালন করা হয়। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইটের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাংগাঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোঃ তুষার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন।
বক্তরা যুবদলের সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে টাকার বিনিময়ে অযোগ্য লোকদের দিয়ে থানা ও পৌর কমিটি সহ বিভিন্ন উপজেলা কমিটি গঠন করার অভিযোগ করেন। এজন্য কেন্দ্রীয় যুবদল তাদেরকে শোকজ করেছে। স্থানীয় নেতা কর্মীদের দাবি শোকজ নয় তাদের বহিস্কার করে জেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হোক এবং সেই সাথে রাজপথের ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের আহবান জানান। সমাবেশ থেকে খালেদা জিয়ার সাবেক ব্যাক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে অবাঞ্চিত ঘোষনা করা হয়।
এ সময় সমাবেশে নেতা কর্মী হুসিয়ারি দিয়ে বলেন, আমাদের দাবি না মানা হলে আমরা কঠোর থেকে কঠোর আন্দলনে যেতে বাধ্য হবো। এ সময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে পাবনা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com