মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনা ঈশ্বরদীতে এএসআই সুজাউল হত্যা মামলার পলাতক আসামি অস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী বাবুপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সেতু ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা :

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি মো. সেতু (৩২) কে আবারও গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।  বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী বাবুপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটক সেতু ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।পুলিশ জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবিএম মনিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে সেতুর বাড়ি ঘেরাও করা হয়। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, সেতু ২০১৫ সালে সংঘটিত এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি।  এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, ২০১৫ সালের ৫ অক্টোবর সকালে পাকশীতে হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন ইপিজেড সড়কের পাশের একটি খেত থেকে পাকশী পুলিশ ফাঁড়ির এএসআই সুজাউল ইসলামের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এর আগে চারজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। মামলার অন্যতম পলাতক আসামি হিসেবে সেতুকে চিহ্নিত করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com