শনিবার, ২৭ Jun ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫ টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে চলছে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ড  রাজশাহীর বিনোদপুরে দুই রেস্তোরাঁয় হামলা, বিস্ফোরণ: দুই মামলায় জামায়াত নেতা-সহ ৩০ জন আসামী নগরীর মেহেরচন্ডী এলাকায় বাবাকে হত্যা করে পালালো রাবি শিক্ষার্থী কিশোরগঞ্জে মানবেতর জীবনযাপন অনাহারে দিন কাটছে বৃদ্ধ দুর্গাচরণের

পাবনায় দুই ভিক্ষুকের মারামারি, ছুরিকাঘাতে নারী ভিক্ষুকের মৃত্যু

Reading Time: < 1 minute

পাবনা প্রতিনিধি:
পাবনা শহরের দিলালপুর মহল্লায় দুই ভিক্ষুকের মারামারি হয়েছে। এর মাঝে পুরুষ ভিক্ষুকের ছুরিকাঘাতে আল্লাদী খাতুন (৪৫) নামের এক নারী ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার (০৮ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকান্ডটি ঘটেছে বলে দাবী করছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
প্রত্যক্ষদর্শী ভিক্ষুক আসমা খাতুন জানান, প্রতিদিনের মতো কয়েকজন ভিক্ষুক বড় বাজার এলাকাসহ আশপাশ মহল্লায় ভিক্ষা ও যাকাতের কাপড় সংগ্রহের জন্য দিলালপুর মহল্লার বড়বাজার সংলগ্ন পানির ট্যাংকির নীচে অবস্থান নেয়। এ সময় ভিক্ষুক শিল্পী খাতুনের মা আল্লাদী খাতুন (৪৫) এর সাথে আরেক নারী ভিক্ষুকের সাথে বাকবিতন্ডা শুরু হয়।
এরই এক পর্যায়ে দু’জনের মধ্যে চুল ধরে টানাটানি শুরু হয়। এ সময় পাশে থাকা লুঙ্গি ও পাঞ্জাবি পরিহৃত এক মধ্যবয়সী পুরুষ ভিক্ষুক এসে নারী ভিক্ষুক আল্লাদীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় অন্য ভিক্ষুকগুলো ধাওয়া দিলে ঘাতক ভিক্ষুক পালিয়ে যায়।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ঘাতকের বাড়ি সুজানগর উপজেলায় বলে জেনেছেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আল্লাদী শহরের অনন্ত বাজার সংলগ্ন দ্বীপচরে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি আরও বলেন, ঘটনাস্থলের একটি বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ দেখে ঘাতককে চিহ্নিত করা হচ্ছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com