মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

পাবনায় নিখোঁজের এক দিন পর তাঁত ব্যবসায়ীর দুই পা বিছিন্ন গলাকাটা লাশ উদ্ধার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনাঃ
পাবনায় নিখোঁজের ১দিন পর শরীর থেকে দুই পা বিছিন্ন এক তাঁত ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পাবনা থানা পুলিশ। নিহতের নাম মোঃ ইলিয়াস হোসেন (২৮)। সে পাবনা সদর উপজেলার জালালপুর নতুন পাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে। ঘটনাটি ঘটেছে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা মোড়ে। পুলিশ জানায়, গতকাল রবিবার গভীর রাতে কে বা কারা তাঁত ব্যবসায়ী ইলিয়াছকে ধারালো অস্ত্র দিয়ে শরীর থেকে তার দুটি পা বিছিন্ন করে হত্যা করে রাস্তার পাশে মাঠের মধ্যে ফেলে রেখে যায়। পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে পূর্ব শত্রæতার জেরে এ হত্যাকান্ডটি ঘটানো হয়েছে।নিহত ব্যবসায়ীর শরীরের বিভিন্ন জায়গা ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করছে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিন্ধু বালা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি তবে চেষ্টা চলছে।
উল্লেখ্য নিহত ইলিয়াছ গত রোববার সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়। আজ সোমবার সকালে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com