admin
- ১ সেপ্টেম্বর, ২০২৬ / ৬ Time View

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি
Reading Time: 3 minutes
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় গোপালপুর লাহেড়ী পাড়া থেকে একটি বিশাল র্যালি বের করা হয়। জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে এবং বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের আব্দুল হামিদ সড়ক হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র

পুনরুদ্ধারে কাজ করে যাওয়ার আহ্বান জানান। জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকারের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, নুর মোহাম্মদ মাসুম বগা, আবু ওবায়দা শেখ তুহিন, মোসাব্বির হোসেন সঞ্জু, মাহমুদুন্নবী স্বপনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ । প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। এর আগে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি’র নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপি’র কার্যালয়ে সমবেত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আজ ১ সেপ্টেম্বর সকালে ঈশ্বরদী পোস্ট অফিস মোড় এলাকায় দলীয় কার্যালয়ে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্য সচিব মো. শরিফুল ইসলাম তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান পলাশ ও সদস্য সচিব ইমরুল কায়েস সুমন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে দলীয় কার্যালয় প্রাঙ্গণ।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চাটমোহর উপজেলা, পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যেগে বিশাল গণসমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা-৩ এর ধানের শীষের কান্ডারী, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
সাঁথিয়ায় জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সাঁথিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে থানা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয় এবং সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ভিপি শামসুল ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুরা উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র্যালিতে উপস্থিত ছিলেন, পাবনা ৩ আসনে গণমানুষের নেতা, তৃণমূলের সাহসী কন্ঠ সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা এমপি।
উত্তরবঙ্গ তথা পাবনার গর্বিত সন্তান বিএমডি এর চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
Post Views: 11