শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
পাবনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনায় ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে পাবনা জেলা বিএনপি’র আয়োজনে দলীয় কার্যালয় গোপালপুর লাহেড়ি পাড়া থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পাবনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সদর উপজেলা বিএনপি’র সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর সভাপতি সাবির হাসান বাচ্চু, সাধারণ সম্পাদক লালু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাডভোকেট মীর্জা আজিজ,আবু ওবায়দা শেখ তুহিন, আনিসুল হক বাবু, মোসাব্বির হোসেন সঞ্জু, সিদ্দিকুর রহমান সিদ্দিক, জেলা তাঁতী দলের সভাপতি অধ্যাপক নাজিমুদ্দিন সাগর, সাধারণ সম্পাদক বাহরুল বিশ^াস, যুবদল সভাপতি আহম্মেদ হিমেল রানা, সাধারণ সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক কামরুজ্জামান প্রিন্স, সদস্য সচিব সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইয়ামিন খান, সাধারণ সম্পাদক কমল সেখ টিটু সহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
এদিকে জেলা প্রশাসনের আয়োজনে পাবনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।