রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

News Headline :
পাবনার সাঁথিয়ায় শিবির সমর্থক ও ছাত্রদল নেতাকর্মী দ্বন্দে তিনজন আহত, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন IPU-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে যোগ দিতে তানজানিয়ার পথে বাংলাদেশি সংসদীয় প্রতিনিধি দল ডোমারে উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পুলিশ সদস্যদের ৬৯ মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট’সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া তারেক জিয়া পরিষদ পাবনা জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত রাজশাহী নগরীজুড়ে মাদক কারবারি সহ গ্রেপ্তার ২৫ মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পাবনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (০৪ অক্টোবর) সকাল ১১ টায় পাবনা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ কুমার ভদ্র, বাংলাশে পূজা উদযাপন ফ্রন্ট পাবনা জেলা শাখার সভাপতি এ্যাডঃ মলয় দাস রায়, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সেক্রেটারী দীপংকর সরকার জিতু সহ বিভিন্ন উপজেলা থেকে আগত হিন্দু নেতৃবৃন্দ, এছাড়া জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, যুগ্ন আহবায়ক আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগা, জেলা জামায়াতের নায়েবে সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন। এবার পাবনা জেলায় মোট ৩৫৫ টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।
এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ জেলার সকল মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা, মণ্ডপ ঘিরে প্রবেশদ্বার নির্মাণ ও স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে পূজা চালাকালীন সময়ে পুলিশ, আনসার-ভিডিপি সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি অন্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হবে বলে জানানো হয় সভায়। জেলা প্রাশসক জানান, এবারে প্রতিটি মন্দিরে ৬শ কেজি চাউল বরাদ্ধ দিয়েছে সরকার। এছাড়া সরকার জেলায় পুজা উদযাপন উপলক্ষে ৫ কোটি টাকা বরাদ্ধ দিয়েছে। গত বছরের তুলনায় ১ কোটি টাকা বেশি বরাদ্ধ দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com