বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার। Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, ডিবি পাবনা :
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ০১ (এক) কেজি শুকনা গাঁজা উদ্ধারসহ মোঃ বাবলু প্রাং (৫৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার সাধারণ ডায়েরি নং-২৭৬, তারিখ-২৩/০৯/২০২৬ খ্রিঃ-এর সূত্রে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ২৩/০৯/২০২৬ খ্রিঃ আনুমানিক ১৬.০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পাবনা সদর থানাধীন মালিগাছা ইউপির রানীগ্রাম পূর্বপাড়া গ্রামস্থ জনৈক বাবলু প্রাং এর বসতবাড়ির উঠানে একজন ব্যক্তি নেশাজাতীয় মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আনুমানিক ১৬.৩০ ঘটিকায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোঃ বাবলু প্রাংকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করিয়া তার বাম হাতে থাকা বাজার করার প্লাস্টিকের ব্যাগের ভেতর রক্ষিত সাদা পলিথিন দিয়ে মোড়ানো ১০০০ গ্রাম বা ০১ (এক) কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির পরিচয়:
নাম: মোঃ বাবলু প্রাং (৫৫)
পিতা: মৃত মকবুল হোসেন
মাতা: মৃত আমেনা খাতুন
স্থায়ী ঠিকানা: সাং- রানীগ্রাম পূর্বপাড়া, থানা- পাবনা সদর, জেলা- পাবনা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে পাবনা সদর থানা এলাকার মাদকসেবীদের কাছে বিক্রয় করার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামি মোঃ বাবলু প্রাং এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারা অনুযায়ী পাবনা সদর থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।
মাদকদ্রব্যের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা, পাবনা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা
তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬