রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান রাজশাহী বিভাগীয় বইমেলার উদ্বোধন করলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড তিনজনের আমৃত্যু কারাদণ্ড পাবনায় হাটের ইজারা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে ২জন নিহত রাজশাহী সড়ক পরিবহন মালিক গ্রুপের নির্বাচন বাতিলের নির্দেশ

পাবনা র‌্যাবের অভিযানে ১৫০পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি,র‌্যাব-১২, সিপিসি-২ :
পাবনা র‌্যাবের অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় গত ০২/০২/২০২৪ তারিখ রাত ২২.৪০ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সুজানগর থানাধীন সুজানগর বাজারস্থ সোনালী ব্যাংক পিএলসি এর সামনে সুজানগর-আমিনপুর গামী পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ১৫০ (একশত পঞ্চাশ) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন এবং ০৩টি সিমকার্ড ও নগদ ৪৬০/- টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর নামঃ ১। মোঃ রাজিব শেখ (২৬), পিতা-মোঃ ওমর শেখ, সাং-খলিলপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনা, ২। মোঃ মেহেদী হাসান @ হিমেল (২০), পিতা-ইউনুস খান, সাং-নতুন গোহাইল বাড়ী, থানা-পাবনা, জেলা-পাবনা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাদেরকে পাবনা জেলার সুজানগর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্বাক্ষরিত-মোঃ এহতেশামুল হক খান(মেজর), কোম্পানি কমান্ডার,র‌্যাব-১২, সিপিসি-২,পাবনা

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com